ঢাকাTuesday , 12 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাতে লঞ্চ থেকে নদীতে গৃহবধূর ঝাঁপ , সকালে লাশ উদ্ধার

বরিশাল ব্যুরো
November 12, 2024 8:41 pm
Link Copied!

বরিশালে ‘এমভি সুন্দরবন-১৬’ লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের পশুরকাঠি এলাকার কীর্তনখোলা নদী থেকে আলো মজুমদার নামের ওই নারীর লাশ উদ্ধারের খবর জানান বরিশাল সদর নৌ-থানার এসআই মো. আসাদুল আল গালিব।

৩৭ বছর বয়সী আলো বরিশালের বানারীপাড়া উপজেলার নরেরকাঠি গ্রামের কৃষ্ণকান্ত মজুমদারের মেয়ে। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী। তার স্বামী অনুপ রায় পটুয়াখালী জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।

এসআই গালিব বলেন, বরিশাল নৌ-বন্দর থেকে এমভি সুন্দরবন ১৬ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে লঞ্চ থেকে ওই নারী মাঝ নদীতে ঝাঁপ দেন। সকালে কীর্তনখোলা নদীতে তার লাশ ভেসে ওঠার খবর পেয়ে তারা গিয়ে তা উদ্ধার করেন। পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে স্বজনরা আলোর লাশ সনাক্ত করেন।

মৃত ওই নারীর ভাই মঞ্জু মজুমদার বলেন, ‘আমার বোন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। নগরীর কাশিপুর পাসপোর্ট অফিসের পাশে একটি ভাড়া বাসায় স্বামী-সন্তানের সঙ্গে থাকতো সে। সোমবার সকালে মোবাইলে টাকা রিচার্জ করার কথা বলে বাসা থেকে বের হয়। তারপর থেকে তার আর কোনো সন্ধান মিলছিল না। এ ঘটনায় মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন।”

সুন্দরবন-১৬ লঞ্চের কর্মী মো. বাবুল বলেন, গতকাল সোমবার রাত ১১টার দিকে লঞ্চ বামনীচর এলাকা অতিক্রম করার সময় এক নারী নদীতে ঝাঁপ দেয়। ডেকের যাত্রীরা ওই নারীকে দুই ঘণ্টা ধরে খোঁজাখুঁজি করে। না পেয়ে নৌ-পুলিশ ও কোস্টগার্ডকে জানিয়ে লঞ্চ নিয়ে ঢাকা চলে যান তারা।

ওই নারীর লাশ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে এসআই মো. আসাদুল আল গালিব বলেন,“ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ”

নিউজটি শেয়ার করুন