কুড়িগ্রামের উলিপুরে হাতিয়া গন-হত্যা দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকাল ৮টায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা ও কালো পতাকা অর্ধনমিতকরণ, শহীদ স্মৃতিস্থম্ভে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
এরপর উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক ও বুড়াবুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাতিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও নূতন অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক আহমেদ বাতেনের
সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক এমপি ও জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, ভুরুঙ্গামারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, হাতিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা. মজাহার, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান প্রমূখ। শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পাক-হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসরদের সহযোগীতায় হাতিয়া ইউনিয়নের দাগারকুটি গ্রামের ঘুমন্ত নিরীহ ৬থশ ৯৭ জনকে মানুষকে ধরে এনে নির্মমভাবে গুলি করে হত্যা করে।


