ঢাকাWednesday , 13 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্বর্ণের দুল কেড়ে নিল শিশুর প্রাণ

Link Copied!

যশোরের ঝিকরগাছার পল্লীতে সাবিরা (৭) শিশুর কানের স্বর্ণের দুল কেড়ে নিয়েছে তার প্রাণ। পাষণ্ড ঐ ঘাতক নারী চম্পা বেগম (২৫) কে তার পরিবারের লোকজন ও গ্রামবাসী পুলিশের হাতে তুলে দিয়েছে ।এ ঘটনা ঘটেছে ঝিকরগাছার হাজিরবাগ ইউনিয়নের মাটি কোমরা গ্রামে। নিহত সাবিরা ওই গ্রামের বাবলুর রহমানের মেয়ে। ঘাতক নারী একই গ্রামের সামসুদ্দিন মোড়লের স্বামী পরিত্যক্তা মেয়ে।

ঘটনার বিবরণে থানার পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে গতকাল মঙ্গলবার সকালে শিশুটি বাড়ির পাশে খেলছিল এ সময় প্রতিবেশী স্বামী পরিত্যাক্তা নারী তাকে ফুসলিয়ে পার্শ্ববর্তী হারুন অর রশিদের বাঁশবাগানে নিয়ে যায়। অতঃপর তার গায়ে থাকা কাপড় খুলে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে পাষণ্ড ওই নারী।

এদিকে, শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকে তার পিতা-মাতা আত্মীয়-স্বজন পাগলপ্রায় হয়ে গোটা গ্রাম জুড়ে খুজতে থাকেন। এরই এক পর্যায়ে ওই ঘাতক নারী চম্পা বেগম বিচলিত হয়ে পড়েন।

তার অসংলগ্ন কথাবার্তা ও গতিবিধি তার পরিবারের লোকজনের সন্দেহ হলে কানের সোনার দুল কেড়ে নিতে শিশুকে হত্যার কথা স্বীকার করে। এপর্যায়ে গ্রামবাসীর জনরোশের ভয়ে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ওই ঘাতক নারীকে আটক ও শিশুর মৃতদেহ রাত ১২টায় উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান।

 

নিউজটি শেয়ার করুন