ঢাকাSaturday , 24 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে চিত্রনায়ক জায়েদ খানের মতবিনিময়

নগর প্রতিদিন
September 24, 2022 7:03 pm
Link Copied!

:: প্রতিনিধি, পিরোজপুর ::
পিরোজপুর প্রেস ক্লারেব সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চিত্রনায়ক জায়েদ খান। গত শুক্রবার রাতে পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে চিত্রনায়ক জায়েদ খানের প্রতিষ্ঠিত সংগঠন ‘সাপোর্ট’-মাবন কল্যান সংস্থার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট এসএম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম তানভীর আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ‘সাপোর্ট’-মাবন কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি চিত্রনায়ক জায়েদ খান। মতবিনিময় সভায় চিত্রনায়ক জায়েদ খান তার প্রতিষ্ঠিত সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘সাপোর্ট’-মাবন কল্যাণ সংস্থার বিভিন্ন কার্যক্রম সাংবাদিকদের সঙ্গে তুলে ধরেন।
এ সময় তিনি বলেন, এ সংগঠনের মাধ্যেমে তিনি সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কাজ করছেন। দরিদ্র মানুষের সেবা প্রদান, বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম, করোনাকালে নানা সহযোগীতামূলক কাযক্রম এবং বর্তমানে জেলাব্যাপী সহাস্রাধীক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। মতবিনিময় সভায় সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন জায়েদ খান।

নিউজটি শেয়ার করুন