ঢাকাSaturday , 30 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গরীব কৃষকের ধান কেটে দিলেন বিএনপি নেতা কৃষিবিদ শামীম

Link Copied!

স্বেচ্ছায় ও বিনামূল্যে গরীব কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা। আজ শনিবার দুপুর ১টায় মোংলার চাঁদপাই এলাকায় নিজেই ধান কাটার মধ্যদিয়ে স্বেচ্ছায় এ ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম।

এ সময় তিনি বলেন, বীজ তৈরি, হালচাষ, বীজ রোপন, সার ও কীটনাশকের ব্যবহারসহ ধানের পরিচর্যায় কৃষকের অনেক টাকা খরচ হয়ে যায়। পরিশেষে ধান কেটে ঘরে তুলতেও দিনমজুরের খরচ দিতে হিমশিম খেতে হয় তাদের। তাই বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা গরীব এ সকল কৃষকের ধান কেটে তারে ঘরে পৌঁছে দিচ্ছেন। এতে হতদরিদ্র কৃষকেরা উপকৃত হবেন। রামপাল উপজেলার ৬টি ইউনিয়নের গরীব কৃষকদের মাঠের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রুস্তম আলী, মোংলা পৌর বিএনপি’র সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ম-আহবায়ক মো. ইমরান হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হানিফ শেখ, উপজেলা যুবদলের আহবায়ক মো. সাইফুল ইসলাম, যুগ্ম-আবায়ক নাহিদ হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ঈমান হোসেন রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সাব্বির, সদস্য সচিব মো: নুর উদ্দিন টুটুল, যুগ্ম-আহবায়ক মোহন উদ্দিন, পৌর কৃষক দলের আহবায়ক জিয়াউল ইসলাম মিঠু, যুবদল নেতা রতন মাহমুদ, বি এম ওয়াসিম আরমান, আজিজুর রহমান সোহাগ, মামুন ভুইয়া, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মহসিন পাটোয়ারী সহ উপজেলার স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীরা ।

নিউজটি শেয়ার করুন