ঢাকাThursday , 12 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক

Link Copied!

দিনাজপুরের কাহারোলে ইরি রোরো মৌসুমকে সামনে রেখে বোরো ধানের বীজ বোপন ও বীজতলা তৈরিতে ব্যস্ত সময় অতিবাহিত করছে এ উপজেলার কৃষক। উপজেলার ছয়টি ইউনিয়নে চলতি আমন মৌসুমের আমন ধান কাটা প্রায় শেষ। কিন্তু এবার সময়মতো বৃষ্টিপাত না হলেও আমন ধান চাষাবাদের তেমন কোনোরুপ ক্ষতি হয়নি। আমনের ক্ষতি হলেও তা এবার নতুন করে ক্ষতি পুষিয়ে নিতে এখন বোরো ধানের বীজ তলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এ অঞ্চলের কৃষক। বোরো ধানের বীজের দিন দিন চাহিদা বাড়ার আশংকা করায় কৃষক আমন কাটার পর থেকেই বীজতলা তৈরি করছেন।

কৃষক জানান, বীজ ব্যবসায়ীরা বোরো মৌসুমে বোরো বীজের দাম বাড়িয়ে দিয়েছেন অধিক মুনাফা লাভের আশায়। উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কৃষক মো. আরিফুল ইসলাম, মো. নুর কুতুবুল আলম বলেন,গত বছরের চেয়ে এবছর কিছুটা বোরো ধানের বীজ জাত ভেদে মূল্যে বেশি। বর্তমানে অত্র উপজেলার হাট বাজার গুলোতে জাতভেদে ধানের বীজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ব্রিধান-২৯,প্রতিকেজি ৮৫ টাকা, ব্রিধান-২৬ প্রতি কেজি ৮০ টাকা, ব্রিধান-৮৯ প্রতি কেজি ৮৫ টাকা, ব্রিধান-২৯ প্রতি কেজি ৮০ টাকা, ব্রিধান-৮৮ প্রতি কেজি ৯৫ টাকা,ব্রিধান-৫৮ প্রতি কেজি ৮০ টাকা, ব্রি-আর-২৬, প্রতি কেজি ৭৫ টাকা কেজি ধরে কাহারোল বাজার থেকে ক্রয় করছি। বর্তমান বাজারে সেই বীজের ধান ১০ কেজি হারে প্রতি বস্তা বিক্রি হচ্ছে ৮৫০ টাকা থেকে ১ হাজার ৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

এদিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্র পুর গ্রামের কৃষক মো. শাহজাহান আলী ,সরঞ্জা গ্রামের মো. হজরত আলী এবং কাজী কাটনা গ্রামের কৃষক মো. মাহতাব আলী জানান, এখন আমন ধান কাটার পর ধান মাড়ায়ে ব্যস্ত কৃষক। চলতি মৌসুমে আমন ধানের চাষাবাদ কিছুটা কম হওয়ায় খুব বিপদে পড়েছি আমরা। ধানের ফলন ভালো পেয়েও কিন্তু দাম ভালো না পাওয়ায় চিন্তিত আমরা কৃষক। এই উপজেলায় এবার ২ শত ৭৯ হেক্টর জমিতে বীজ তলার লক্ষ মাত্রা নির্ধারণ করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সব মিলে বর্তমানে কৃষক বীজ তলা তৈরিতে ব্যস্ত সময় অতিবাহিত করছেন অত্র উপজেলার কৃষক।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ জানান, বোরো ধানের বীজতলা তৈরি ও পরিচর্যা সম্পর্কে কৃষককে বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে প্রতিনিয়ত।

নিউজটি শেয়ার করুন