ঢাকাSaturday , 15 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কামরাঙ্গীরচরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Link Copied!

রাজধানীর কামরাঙ্গীরচর ঝাউলাহাটি শহীদ কাউসার রোড এলাকার একটি বাসা থেকে মোছা. শাহিনুর আক্তার (২৬) গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

শাহিনুর বগুড়া সদরের আমতলী গ্রামের আইয়ুব আলীর মেয়ে। তিনি স্বামীর সঙ্গে কামরাঙ্গীরচর এলাকায় ভাড়া থাকতেন।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রব জানান, আমরা খবর পেয়ে গত রাত বারোটার দিকে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি শহীদ কাউছার রোড এলাকার একটি বাসার পঞ্চমতলা থেকে শাহিনুর নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, নিহতের আত্মীয়-স্বজনকে জিজ্ঞেস করে জানতে পারি, পারিবারিক কলহের জেরে স্বামীর উপর অভিমান করে ওই গৃহবধূ নিজের রুমে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে।

পরে আমাদেরকে খবর দিলে আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন