ঢাকাSaturday , 15 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এবার সাগর রুনির বিচার হবে :আমান

Link Copied!

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ঢাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, এবার সাগর রুনির বিচার হবে। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে সাগর রুনির বিচার হয়নি। দামাচাপা দিয়ে বছরের পর বছর অতিবাহিত হয়েছে।
তার পরিবার বঞ্চিত হয়েছে ন্যায় বিচার থেকে। অবুঝ শিশু ছেলেটি পিতা মাতার আদরের থেকেও বঞ্চিত রয়েছে। হত্যা কখনো গোপন করা যায় না। এই হত্যায় যারা জড়িত তাদের কখনো ক্ষমা করা হবে না।
আজ শনিবার দুপুরে কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির তারারগর ৪ নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ে় উদ্বোধন কালে উপস্থিত সাংবাদিকদের সাথে মত বিনিময়ে এসব কথা বলেন।
তিনি আরো বলেন বিগত ১৭ বছর দেশে কোন ন্যায় বিচার ছিলো না। সাংবাদিকেদের পাশা পাশি নেতা কর্মীরাও ন্যায় বিচার পাননি। মানুয় দ্বারে দ্বারে ঘুড়েছে ন্যায় বিচারের জন্য। তিনি আরো বলেন পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমনই সাংবাদিক ছাড়া রাজনীতি চলেনা। সাংবাদিকরা আমাদের পরম বন্ধু।
এ সময় উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি হাজী মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সহসভাপতি শামীম হাজী, মো.মনিরুল হক, হাজী সেলিম রেজা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন