আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ডেমরা প্রেসক্লাবের উদ্যোগে সাধারণের সম্মানার্থে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার স্টাফ কোয়ার্টার ইয়েস সমতট টাওয়ারে ডেমরা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকতার রমজানের শিক্ষা ও করণীয় শীর্ষক আলোচনা সভা শেষে দোয়া ও ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মো. শহিদুল ইসলাম, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, প্রধান আলোচক ছিলেন মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বিশেষ আলোচক ছিলেন মো. মহসিন আল জাবির, সহ-সভাপতি, ডেমরা প্রেস ক্লাব।
বিশেষ অতিথি ছিলেন অশোক ধর,প্রকাশক ও সম্পাদক দৈনিক স্বদেশ বিচিত্রা, মো. আনোয়ার হোসেন আকাশ, প্রকাশক ও সম্পাদক দৈনিক স্বাধীন সংবাদ, সারোয়ার আরিফ উদ্দিন, সহকারী সম্পাদক, দৈনিক ঐশী বাংলা। এসএম সেলিম রেজা চৌধুরী, সাবেক আহবায়ক, ডেমরা থানা সমন্বয়ক কমিটি বিএনপি, আনিসুজ্জামান সাবেক সদস্য সচিব, ডেমরা থানা সমন্বয়ক কমিটি, বিএনপি। আজিজুল হক আজিজ সাবেক সভাপতি ডেমরা থানা ছাত্রদল। সভায় সভাপতিত্ব করেন নজরুল ইসলাম চৌধুরী, প্রতিষ্ঠাতা ও সভাপতি ডেমরা প্রেসক্লাব।
অনুষ্ঠান পরিচালনায় মো. রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক, ডেমরা প্রেসক্লাব, এ আর হানিফ,যুগ্ম সাধারণ সম্পাদক, ডেমরা প্রেসক্লাব।
অনুষ্ঠান বাস্তবায়নে মো. শামসুল আলম, এসএম মিরাজ হোসেন টিপু, বিমল সরকার, হোসেন মিয়া, শরিফ আহামেদ, মো. ইব্রাহিম, রাজিব হোসেন রাজু, মো. আহাদ হোসেন, মো. বাবুল হোসেন ,আব্দুস সাত্তার মোল্লা।
ডেমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে শতাধিক অসহায় দুঃস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন ডেমরা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম চৌধুরী ও অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় ডেমরা প্রেস ক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। রাজনীতিবিদ, সুশীল সমাজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।


