ঢাকাSunday , 13 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভাঙা লাইন দিয়ে গেলো ট্রেন,দুর্ঘটনার আশঙ্কা

Link Copied!

রাজশাহীতে ভাঙা রেললাইনের উপর দিয়েই দুটি ট্রেন চলাচল করছে। যদিও কোনো দুর্ঘটনা ঘটেনি। আজ রোববার ভোর রাতে পবা উপজেলার মোহনপুর রেলক্রসিংয়ে ভাঙা রেললাইন দিয়েই চলাচল করে বনলতা ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন দুটি।
তবে স্থানীয়রা বলছেন, রেললাইন ভাঙা থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।

আজ রোববার সকালে ভাঙা লাইনের ওপর দিয়েই রাজশাহী থেকে বনলতা ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন যাত্রা করে। পরে পথচারীরা ভাঙা অংশটি দেখতে পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেয়।

এরপর রেলের কর্মীরা ভাঙাস্থানটি মেরামত করেন। রেল কর্মীদের ভাষ্যমতে, আগেও একইস্থানে রেললাইন ভেঙে গিয়েছিল। রেলওয়ে কর্মীরা সেটা মেরামত করেন। ফের একইস্থানে ভেঙে গেছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী (পথ) আহসান হাবিব জানান, স্থানীয়রা রেললাইন ভাঙা দেখে খবর দেন। এরপর পরই সেখানে মেরামতের জন্য কর্মী পাঠানো হয়। যদিও ওই ভাঙা লাইনের উপর দিয়েই দুটি ট্রেন চলে গেছে। লাইন ভে গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। পরে সেটি মেরামত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন