ঢাকাTuesday , 27 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এক ইলিশের দাম ৫ হাজার

Link Copied!

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বশির নামে এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৭২০ গ্রাম ওজনের একটি ইলিশ। ইলিশটি ৫ হাজার টাকায় কিনে নেন কারিমা ফিশের মালিক মুজিবুর রহমান।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশটি বিক্রির জন্য আনা হয়। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় করে স্থানীয়রা। মাছটি ঢাকায় বিক্রির জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুজিবুর রহমান।

আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎদার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন, মাছটি এ বছরের সব চেয়ে বড় ইলিশ। ভালো দাম পেয়েছে ওই জেলে।

নিউজটি শেয়ার করুন