ঢাকাSunday , 20 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শৌচাগারে মিললো কনস্টেবলের ঝুলন্ত লাশ

Link Copied!

রাজশাহী জেলা পুলিশ লাইন্সের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার সকালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে রাজশাহীর রাজপাড়া থানা পুলিশ। মৃত পুলিশ কনস্টেবলের নাম মাসুদ রানা (৩৪)। তিনি রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। পুলিশ কনস্টেবল মাসুদ রানার বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা গ্রামে। ২০১১ সালের ১৫ আগস্ট তিনি পুলিশে যোগদান করেন।

রাজশাহী জেলা পুলিশ লাইন্স ব্যারাকের অন্যান্য পুলিশ সদস্যরা জানান, মাসুদ রানা চিকিৎসার জন্য বিভাগীয় পুলিশ হাসপাতালে আসেন। চিকিৎসা নিতে এসে তিনি জেলা পুলিশ লাইন্স ব্যারাকে অবস্থান করছিলেন।

আজ সকালে ব্যারাক সংলগ্ন শৌচাগারে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশের অন্য সদস্যরা বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে রাজপাড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, শৌচাগারের এক্সস্ট ফ্যানের গ্রিলের সঙ্গে নিজের পরণের প্যান্ট দিয়ে গলায় ফাঁস দেন মাসুদ রানা। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি জানান, দুপুর দেড়টা পর্যন্ত মরদেহ ঘটনাস্থলে ছিল। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পোষ্টমর্টের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, মাসুদের পারিবারিক টানাপড়েন চলছিল বলে জানা গেছে। স্ত্রীর সঙ্গে তার দ্বন্দ্বের কারণে তিনি আত্মহত্যা করতে পারে এমন ধারণা করা হচ্ছে। তিনি জানান, ঘটনাস্থলটি রাজশাহী নগরীর রাজপাড়া থানার আওতায় হওয়ায় সেখানকার থানা পুলিশ বিষয়টি দেখছেন।

 

নিউজটি শেয়ার করুন