হিন্দুধর্মে রাম নবমীর বিশেষ তাৎপর্য রয়েছে। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবম তিথিতে এই উৎসবটি পালিত হয়। কিংবদন্তি অনুসারে, ভগবান রাম নবম দিনে দুপুরে জন্মগ্রহণ করেছিলেন। তাই, এই দিনটি ভগবান রামের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়। এই দিনে দেবী সীতার পুজোও করা একটি প্রথা রয়েছে। এছাড়াও, রাম নবমীতে দেবী দুর্গার নবম রূপ দেবী সিদ্ধিদাত্রীর পুজোর করার প্রথা রয়েছে। কিন্তু এবছর রামনবমী কবে পালিত হবে?
এই বছর নবমী তিথি দুই দিনে পড়ায় রাম নবমীর তারিখ নিয়ে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে। আসুন জেনে নেওয়া যাক রাম নবমীর সঠিক তারিখ, এর শুভ সময়।
২০২৩-এ রাম নবমী কবে পড়েছে?
হিন্দু পঞ্জিকা অনুসারে, এ বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি ২৯ মার্চ বুধবার রাত ৯ বেজে ৭ মিনিট থেকে শুরু হচ্ছে। শেষ হবে পরের দিন ৩০ মার্চ, বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে। সে কারণে রাম নবমী ৩০ মার্চ উদযাপিত হবে।
এই দিনে রাম নবমীর মধ্যাহ্নের শুভ সময় হবে সকাল ১১টা বেজে ১৩ মিনিট থেকে দুপুর ১টা বেজে ৪১ মিনিট পর্যন্ত। এই দিনের মধ্যাহ্নের মুহূর্ত হল দুপুর ১২টা বেজে ২৫ মিনিট।
বিশ্বাস করা হয় যে এই দিনে যথাযথ আচার-অনুষ্ঠানের সঙ্গে পুজো করলে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসে। পৌরাণিক কাহিনী অনুসারে, ভগবান বিষ্ণু ত্রেতা যুগে অধর্ম বিনাশ করে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করার জন্য শ্রীরাম রূপে অবতার গ্রহণ করেছিলেন।


