ঢাকাThursday , 29 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তাল শাঁস বিক্রির ধুম

Link Copied!

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সদরসহ উপজেলার বিভিন্ন বাজারে জমে উঠেছে মৌসুমী ফল তালের শাঁস বিক্রির ধুম পড়েছে। এদিকে, বিভিন্ন এলাকার হাট বাজার, রাস্তার মোড়ে প্রতিদিন কচি কাঁচা তাল নিয়ে বসছেন ব্যবসায়ীরা। খুচরা প্রতি পিস তালের শাঁস প্রকাশ ভেদে ২০/ ৩০ টাকায় বিক্রি করা হচ্ছে।

ব্যবসায়ীরা প্রতিদিন তাল শাঁস বিক্রি করে ৩০০/৪০০টাকা লাভ করেন।

চুনারুঘাট পৌর এলাকার ঝিনুক শুক্লবৈদ্য বলেন, এখন আর আগের মতো তাল শাঁস পাওয়া যায় না। অনেক এলাকা খুঁজেও তাল গাছ মিলে না। এখন কিনে কচি তালের শাঁস খাচ্ছি। হয়তো বা আগামী কিছুদিন পর এটিও আর খেতে পারব না। কেননা আগের মতো এখন তাল গাছ চোখে পড়ে না। সুমন্ত দেব নামে আরেকজন বলেন, এবছর তালের দাম বেশি ২০/৩০ টাকা প্রতি পিস তাল কিনে খেতে হয়। তবুও তাল শাঁসের চাহিদা যেন অফুরন্ত। ব্যবসায়ী ইউছুব মিয়া বলেন, প্রতি তাল গাছ ৪০০/৫০০টাকা দিয়ে কিনে প্রতি পিস ২০/৩০ টাকা বিক্রি করে ৭০০/৮০০টাকা আয় করা যায়।

এবিষয়ে চুনারুঘাট হাসপাতালের অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. সুরঞ্জন রায় বলেন, তালের শাঁস সুস্বাদু ও পুষ্টিকর, সেই সাথে তালের রসও অনেক উপকারী। কিন্তু এ উপজেলায় পর্যাপ্ত তাল গাছ না থাকায় তালের রস পাওয়া যায় না। উপজেলা কৃষি অফিস তাল গাছ লাগানোর জন্য পরামর্শ ও উদ্যোগ নিয়েছেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন