ঢাকাMonday , 2 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পাহাড় ধসের শঙ্কা

Link Copied!

টানা ছয় দিনের বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কায় চট্টগ্রাম নগরের বায়েজিদ সংযোগ সড়কের এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কটির এশিয়ান উইমেন ইউনিভার্সিটির পাশে পাহাড়ের কিছু মাটি ও গাছপালা পড়ে এরই মধ্যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।

বায়েজিদ থেকে ফৌজদারহাট পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ সড়কটিতে এখন একমুখী যান চলাচল করছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলী আসাদ বিন আনোয়ার জানান, বৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকি এড়াতে সড়কটির একপাশ পাঁচ দিন ধরে বন্ধ রাখা হয়েছে। বৃষ্টি থেমে গেলে খুলে দেওয়া হবে।

গত বছরের সেপ্টেম্বরে এই সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটে।

ওই সময় সিডিএর প্রধান প্রকৌশলী হাসান বিন শামস বলেছিলেন, এই সড়কের বেশ কিছু জায়গায় পাহাড় কেটে সংস্কার করা দরকার। কিন্তু পরিবেশ অধিদপ্তরের অনুমতি না পাওয়ায় আমরা সেটি করতে পারিনি। শিগগিরই অনুমতি পাওয়া যেতে পারে। এরপর আমরা স্থায়ী সমাধানের করতে পারব।

জানা গেছে, চট্টগ্রাম নগরীর যানজট সমস্যা সমাধানের জন্য বায়েজিদ বোস্তামি থেকে সীতাকুণ্ডের ফৌজদারহাট পর্যন্ত ৬ কিলোমিটার সড়ক নির্মাণ করছে সিডিএ। চার লেনবিশিষ্ট সড়কটি নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৩২০ কোটি টাকা। এরপর তা বেড়ে ৩৫৩ কোটিতে দাঁড়ায়।

একাধিকবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে ২০১৯ সালে শেষ করার কথা ছিল। পরে ২০২১ সালের জুন পর্যন্ত আবার কাজের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ২০২৪ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বৃদ্ধির জন্য প্রস্তাব করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন