ঢাকাTuesday , 3 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মো. শামীম উদ্দিন

Link Copied!

কেরানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন দৈনিক দিনকাল পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ শামীম উদ্দিন। তিনি এর আগে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রেসক্লাব সূত্রে জানা গেছে, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ক্লাবের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপ ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের বিরুদ্ধে বিভেদমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী, শূন্যপদে দায়িত্ব পালনের জন্য যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. শামীম উদ্দিনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মননিত করা হয়।

ৎএকই সভায় ইউএনবি ঢাকা জেলা প্রতিনিধি এইচ এম আমিন ও দৈনিক সমকাল প্রতিবেদক মুক্তার হোসেনকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

এ বিষয়ে কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.আব্দুল গনি জানান, কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ, শেখ মো. শামীম উদ্দিন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত এবং কেরানীগঞ্জের স্থানীয় গণমাধ্যম অঙ্গনে একজন পরিচিত মুখ।

নিউজটি শেয়ার করুন