ঢাকাSaturday , 21 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কেরাণীগঞ্জে নিপুন রায় চৌধুরীর গণসংযোগ ও পথ সভা

Link Copied!

আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে শুভাঢ্যা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইকুরিয়া বাজারে আজ শনিবার সকালে গসংযোগ ও,জনসাধারণের সাথে উঠান বৈঠক ও পথ সভা করেছেন ঢাকা জেলার বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরী।

এ সময় তিনি বলেন, আপনারা আজ স্বাধীন। ভোট প্রয়োগ অধিকার ফিরে পেয়েছেন। আপনার ভোট আপনেই দিবেন। যাকে খুশি তাকে দিবেন। কিন্তু দেখবেন কে ভাল, কে মন্দ,যাচাই-বাছাই করে যোগ্য লোককেই ভোট দিবেন। যদি বিবেচনা করে ভোট দেন, তাহলে গয়েশ্বর দাদার মানে ধানের শীর্ষের বিকল্প নেই। তাই ভেবে চিন্তা করে ধানের শীর্ষে ভোট দেওয়ার সকলকে আহ্বান করেন তিনি।

গণসংযোগে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলার প্রবীন বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান নাসের, দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপির নেতা জয়নাল আবেদীন বাবুল,
দক্ষিন কেরানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ আলম স্বাধীন,শুভাঢ্যা ইউনিয়ন ৩নং ইউনিট ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. আসিফ তানভীর, ৮নং ওয়ার্ড বিএনপি নেতা বাদল, আনোয়ার হোসেন, আহসান উল্লাহ,  যুবদল নেতা বিশাল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন