ঢাকাSunday , 22 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়িতে স্থল মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আরাফাতুর রহমান (২২) বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে ।

আজ রোববার বেলা সাড়ে ১১ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি সীমান্তের নোম্যান্সল্যান্ডে এ ঘটনা ঘটে।

আহত যুবক নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাপমারা ঝিরি এলাকার বাসিন্দা খুইল্লা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, আজ সকালে জামছড়ি সীমান্তের সাপমারা ঝিরি দিয়ে মিয়ানমার থেকে চোরাই পণ্য আনতে গিয়েছিল চোরাকারবারি চক্রের সদস্যরা।

এ সময় সীমান্তের শূন্যরেখায় মিয়ানমারের আরাকান আর্মির পুতে রাখা স্থল মাইন বিস্ফোরণ হলে আরাফাতুর রহমান এর বাম পায়ের নিচের অংশ উড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে নিয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, চোরাই পণ্য আনতে গিয়ে মাইন বিস্ফোরণে যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, স্থল মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে আহত হয়েছে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাশের কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে বলে খবর পেয়েছি।

 

নিউজটি শেয়ার করুন