জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২৩ তম বর্ষে পর্দাপন উপলক্ষে শ্রীনগরের বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যালয়ে শ্রীনগর,লৌহজং,সিরাজদিখানের আঞ্চলিক প্রতিনিধি মো:আসাদুজ্জামান জীবনের উদ্দ্যোগে ও বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ও বিক্রমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.তরিকুল ইসলাম মাহবুব এর সভাপতিত্বে আলোচনা সভা দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো:মহিন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো:আনিসুর রহমান,শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) গোলাম রব্বানী সোহেল,শ্রীনগর থানার ওসি(তদন্ত)মো:আমিনুল ইসলাম,শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো:নজরুল ইসলাম, আওলাদ হোসেন, মুন্সীগঞ্জ টুরিস্ট পুলিশের সেকেন্ড অফিসার এসএম এনামুল হক, শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের দপ্তর সম্পাদক মেহেদী হাসান সুমন,শ্রীনগর প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক শফিকুল রহমান, অধির রাজ বংশী,শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শেখ আসলাম ,সিরাজদিখান রির্পোটার্স ইউনিটির সভাপতি মো:নাছির উদ্দিন,সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকনসহ প্রমূখ।


