ঢাকাSunday , 13 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না: নাহিদ ইসলাম

Link Copied!

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে খুব শিগ্রই আবারও একটি তীব্র আন্দোলন গড়ে উঠবে। তবে এবারের আন্দোলন হবে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে। সংস্কার পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতিবাজ-চাঁদাবাজদের কারণে। আমরা কাউকে ভয় পাই না। চাঁদাবাজদের প্রতিহত করতে হবে। সে যদি এনসিপির কেউ হয়, তাকেও রেহাই দেওয়া যাবে না। আমরা যেমন জুলাই আন্দোলনে বিজয়ী হয়েছি, তেমনি এ আন্দোলনেও জয় আমাদের হবেই।

জুলাই পদযাত্রার ১৩তম দিনে আজ রোববার দুপুর ১২ টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপির পদযাত্রা-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নাহিদ ইসলাম। এর আগে এনসিপির জুলাই পদযাত্রা সার্কিট হাউস থেকে শুরু করে উপজেলা চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনারে মিলিত হয়। প্রবল বর্ষা উপেক্ষা করে সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতৃবৃন্দ্বসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, এক সময় আমরা মাত্র কয়েকজন মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত লাখো লাখো মানুষ এসে আমাদের পাশে দাঁড়িয়েছে। হাসিনার পতন ঘটিয়েছে। কাজেই মানুষের সংখ্যা দেখিয়ে আমাদের আর দমিয়ে রাখা যাবে না।
নাহিদ ইসলাম বলেন, গন অভ্যুথানের পরে আমরা দেশের সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি এবং আমরা বর্তমান সংবিধান পরিবর্তন করে নতুন সংবিধান চেয়েছি। কিন্তু এই সব জনদাবির বিরুদ্ধে একটি পক্ষ দাঁড়িয়ে যাচ্ছে। গণ-অভ্যুত্থানের শক্তি এখনও বাকি আছে, এখনও তাদের গণজোয়ার রয়েছে। আপনারা নাগরিক পার্টির সঙ্গে থাকবেন, চাঁদাবাজদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

ভারতীয় সিমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কতৃক প্রতিনিয়ত বাংলাদেশী হত্যার প্রতিবাদ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, অবিলম্বে সিমান্ত হত্যা বন্ধ না হলে আমরা সিমান্ত অভিমুখে লংমার্চ সহ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।

নাহিদ বলেন, পিরোজপুরের অনেক ভাইয়েরা জুলাই আন্দোলনে নিহত ও আহত হয়েছেন। আপনারা যারা জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা ছিলেন, আশা করি, এনসিপির এই নতুন সংগ্রামেও আগের মতোই আমাদের সঙ্গে থাকবেন।

পিরোজপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মশিউর রহমানের সঞ্চালনায় পথসভায় আরও উপস্থিত ছিলেন- এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, কেন্দ্রীয় নেতা ডা. তাসনিম জারা, বরিশাল বিভাগিয় সমন্বয়কারী ফয়সাল মাহমুদ শান্ত, জেলা যুগ্ম সমন্বয়কারী নাজমুল ইসলাম সোহাগ ও মাহাবুবুল আলম নাঈম সহ নেতা-কর্মীরা।

এনসিপির এই পদযাত্রা বাগেরহাট হয়ে পিরোজপুর শহরে শনিবার সন্ধ্যায় প্রবেশ করে। এ সময় শত শত মানুষ তাদের শুভেচ্ছা জানায়।

নিউজটি শেয়ার করুন