ঢাকাMonday , 14 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার , শোকজ

Link Copied!

কেরাণীগঞ্জে চলমান এসচএসসি পরিক্ষায় সিফাত হোসেন রোল ১৫৩৪২৯ রেজিষ্ট্রেশন ২০১০৮৯২৮৩৬ নামে বিজ্ঞান বিভাগের একজন পরিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। একই ঘটনায় মঞ্জুলুল আলম ও আব্দুল রাফেত নামে দুই কক্ষ প্রত্যবেক্ষক পৃথক দুটি শোকজ প্রদান করা হয়েছে।
রোববার সারা বাংলাদেশের ন্যায় কেরাণীগঞ্জে বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান ২য় পত্র পরিক্ষা চলছিলো। পরিক্ষার শেষ মুহুর্তে উত্তর পত্র জমা দেওয়াকালিন দেখা যায় একজন পরিক্ষার্থী তার উত্তরপত্র জমা দেয়নি ।

এতে করে একাধিক বার গননা করে উক্ত সময় সিফাত হোসেন ইস্পাহনি ডিগ্রী কলেজের পরিক্ষর্থী ও তার উত্তরপত্রটি পাওয়া যায়নি। বিষয়টি তৎক্ষনাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের অবগতি করলে তারা সিফাতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। একই সাথে কর্তব্য অবহেলা করনে মন্জুলুল আলম ও আব্দুল রাফেত নামে দুই কক্ষ প্রত্যবেক্ষককে দুটি শোকজ করা হয়েছে। তারা উভয়ই অধ্যাপক হামিদুর রহমান স্কুল এন্ড কলেজের প্রভাষক ।

এ ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানায একটি সাধারণ ডাইরি করা হয়েছে।

এ বিষয় কেরাণীগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ এ,টি,এম. বজলুর রশীদ খান জানান, বিষয়টি জানার পর আমি কেরাণীগঞ্জ উপজেলার নির্বাহীকর্মকর্তা রিনাত ফৌজিয়া স্যারকে অবগতিকরে বোর্ডে পরামর্শ নির্দেশে পরীক্ষার্থী সিফাতকে বহিষ্কার এবং কর্তব্য ও অবহেলার কারণে দুই কক্ষ প্রত্যবেক্ষককে শোকজ করা হযেছে। যেহেতু উত্তরপত্রটি উদ্ধার করা হয়নি, সেতু থানায় সাধারণ আইডি করা হয়েছে।

এদিকে বহিষ্কার হওয়া পরীক্ষার্থী সিফাত জানান, আমি পরীক্ষা নিয়ম মেনেই অংশগ্রহণ করেছি, এবং পরীক্ষা শেষে আমি উত্তরপত্রটি জমা দিযে পরিক্ষা হল থেকে বের হয়ে এসেছি।

নিউজটি শেয়ার করুন