ঢাকাMonday , 14 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘চিয়াংমাই’ আম, কেজি ১৭৫ টাকা

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের ঐতিয্যবাহী কানসাট আম বাজারে দেখা মিলেছে নতুন জাতের থাইল্যান্ডের বিখ্যাত জাত ‘চিয়াংমাই’। আমটি আকারে বড়, দেখতে আকর্ষণীয় ও খেতে সুস্বাদু। এই আম বিক্রি হচ্ছে মণপ্রতি সাত হাজার টাকায়-যা কেজি হিসেবে ১৭৫ টাকা। ব্যানানা সাইজ এই আম দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক জনতা।

এই চিয়াংমাই আম বাজারে এনেছেন শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের বসন্তপুর গ্রামের চাষি কবির হোসেন। তিনি জানান, চলতি মৌসুমে তিনি দুই বিঘা জমিতে এই জাতের আম চাষ করেছেন। সকালে এক ভ্যানে করে আমগুলো বাজারে আনলে অনেকেই আগ্রহ নিয়ে দেখতে আসেন, ছবি তোলেন। তিনি মণপ্রতি সাত হাজার টাকা দাম চাইলে কয়েকজন ক্রেতা সাড়ে ছয় হাজার টাকা দাম প্রস্তাব করেন।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া জানান, চিয়াংমাই থাইল্যান্ডের বিখ্যাত জাত। আমাদের দেশে এটি এখনো নতুন হলেও দেখতে ও খেতে চমৎকার। বাণিজ্যিকভাবে চাষ করলে এটি চাষিদের জন্য লাভজনক হতে পারে।

নিউজটি শেয়ার করুন