ঢাকাFriday , 30 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে শিক্ষায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান রাজা

Link Copied!

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদাক ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা ২য় বারের মানিকগঞ্জ জেলায় শিক্ষা খাতে বিশেষ ভূমিকা রাখার জন্য শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার ২৮ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সভাপতিত্বে কনফারেন্স কক্ষে সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের হাত থেকে বুধবার শ্রেষ্ঠ উপজেলা সম্মাননা গ্রহণ করেন তিনি। মানিকগঞ্জ জেলার সাতজন উপজেলা চেয়ারম্যানের মধ্যে তিনি নির্বাচিত হন।

উল্লেখ্য ২০১৯ সালের ২৫ মার্চ মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়ী হন তিনি। যমুনা নদীর করাল গ্রাসে ক্ষত-বিক্ষত এই উপজেলার মানুষের বসবাস।আটটি ইউনিয়নে ১ লাখ ১৫ হাজার ৫৩০ জন ভোটার নিয়ে গঠিত দৌলতপুর উপজেলার নির্বাচনী এলাকা। এর মধ্যে বাচামারা, চরকাটারি, বাঘুটিয়া ও জিয়নপুরসহ কয়েকটি ইউনিয়ন রয়েছে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে। আর এখানকার ৯০ ভাগ মানুষই কৃষির উপর নির্ভরশীল।

নিউজটি শেয়ার করুন