:: জাজিরা (শরীয়তপুর) সংবাদদাতা ::
শরীয়তপুরের জাজিরায় এক বাড়িতে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মীর ইদ্রিস দল-বল নিয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় বাড়ি থাকা এক মহিলা ও তার ছেলে গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন সামসুন নাহার (৫৭) ও তার ছেলে মো: সোহেল (৩৯)।
শনিবার (১৯ জুলাই ) বিকেলে দিকে উপজেলার আহাদি বয়াতি কান্দি পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস তার সহযোগীদের নিয়ে ওই বাড়িতে হামলা চালায়। এসময় তারা বাড়ির আসবাবপত্র, জানালা এবং অন্যান্য জিনিসপত্র ব্যাপক ভাঙচুর করে। বাড়িতে থাকা সামসুন নাহার ও তার ছেলে মো: সোহেল প্রতিবাদ করতে গেলে তাদের বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ বলেন, হেফাজতরে নেতারা তাদের আধিপত্য নিয়ে প্রায় এখানে-সেখানে হামাল করছে তবে ভয়ে কেউ তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন না। তাই পুলিল অনেক সময় অ্যাকশনে যেতে পারে না। এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে পারবো।


