ঢাকাSunday , 27 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চামুরখান কবরস্থানের কার্যক্রম চালু করলো ডিএনসিসি

Link Copied!

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অর্থায়নে উন্নয়নকৃত ৪৪ নম্বর ওয়ার্ডের চামুরখান কবরস্থানের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

আজ রোববার উদ্বোধনের পর জানানো হয়, কয়েক বছর আগে ডিএনসিসির আওতাধীন নতুন ৫টি অঞ্চল গঠনের পর এসব অঞ্চলে কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় কোনো কবরস্থান ছিল না। সে ঘাটতি পূরণের লক্ষ্যে চামুরখান কবরস্থান উন্নয়ন প্রকল্প গ্রহণ করে ডিএনসিসি।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, প্রায় ৬৪ শতাংশ আয়তনের কবরস্থানটির সংস্কার ও উন্নয়ন কার্যক্রমে ব্যয় হয় ৩ কোটি ৪৩ লাখ ৭২ হাজার টাকা। সংস্কারের পর এখানে মোট ৪৮৪টি কবর দেওয়ার ব্যবস্থা রয়েছে। আজ থেকে এটি মৃত ব্যক্তিদের কবর দেওয়ার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, উত্তরখান, দক্ষিণখানসহ ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়নে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। এই এলাকাগুলোর নাগরিক সুবিধা নিশ্চিত করতে ইতোমধ্যেই আসন্ন বাজেটে নতুন সৃষ্ট ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন