:: নিজস্ব প্রতিবেদক ::
চাঁদপুরের কচুয়া ডুমুরিয়ায় ভ্যানে করে মন্দিরের নিয়ে যাওয়ার সময় ২০টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। (৩০ শে মার্চ বৃহস্পতিবার) এ ভাঙচুর হয়ে বলে জানা গেছে।
চাঁদপুর কচুয়ায় দক্ষিণ দাসপাড়া একতা যুবসংঘ দুর্গা মন্দিরের ভগবান রামের প্রতিমা নিয়ে যাওয়ার সময় ভাংচুরের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন বলেন, নূর উদ্দিন তারেক এবং মাওলানা আবুল কালাম আজাদ একদল কর্মী নিয়ে প্রথমে প্রতিমা নিয়ে যাওয়া ভ্যানগুলো আটকায় এবং প্রতিমাগুলো ভাঙচুর করে। এসময় তারা ভ্যানে ইট এবং ককটেল নিক্ষেপ করে। প্রতিমা নিয়ে যাওয়া সাথের লোকদের নির্মমভাবে মারধর করে। প্রতিমাগুলো ভাঙ্গার পর তারা এলাকা ছেড়ে চলে যায়।
সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারদের ভয়ভীতি দেখাতে একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
তিনি বলেন, হিন্দুধর্মে রাম নবমীর প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবম তিথিতে এই উৎসবটি পালিত হয়। এছাড়াও, রাম নবমীতে দেবী দুর্গার নবম রূপ দেবী সিদ্ধিদাত্রীর পুজোর করার প্রথা রয়েছে। এসময় প্রতিমাশিল্পী বা মৃৎশিল্পী শিল্পীরা খড়, কাঠামো এবং মাটি দিয়ে অত্যন্ত দক্ষ হাতে দেবী-দেবতার রূপ দান করেন। এগুলো তৈরি করতে অনেক সময় লাগে এখন এই শিল্পীর অনেক ক্ষতি হয়ে গেল।
দেশের শান্তিপূর্ণ পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করতে এ ঘটনা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটিয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকজনকে আতঙ্কিত না হয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।


