ঢাকাSunday , 3 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হাত-পা ভেঙ্গে দিলো ব্যবসায়ীর !

Link Copied!

পিরোজপুর জেলার ইন্দুরকানীর পশ্চিম বালিপাড়ায় মাদক সেবনে নিষেধ করায় আ. হাই খান (৪৫) ব্যবসায়ীর হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম বালিপাড়া এলাকায় জসিম খান(২৩) ও রাকিব সেফাই(২২) রাস্তার পাশে বসে মাদক সেবন করে,এ সময় ওই এলাকার আব্দুল হাই খান মাদক সেবনে নিষেধ করলে মাদক ব্যবসায়ী রাকিব তাকে দেখে নেয়ার হুমকি দেন। পরের দিন সকাল আটটার দিকে আব্দুল হাই রাস্তায় হাঁটতে বের হলে মাদক ব্যবসায়ী রাকিব ও জসিম আগে থেকেই ওৎ পেতে থাকে। প্রতিদিনের ন্যায় আব্দুল হাই রাস্তায় হাঁটতে বের হলে তখন জসিম,রাকিব হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে আব্দুল হাই খানের পা ভেঙ্গে ফেলেন, এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে কোমর,হাত ও মাথা গুরুতর জখম করে। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে গুরুতর অবস্থায় দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয় অভিযুক্ত জসিম ও রাকিব তাদের মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। রাকিবের বাবা আব্দুল জলিল সেপাই এর বক্তব্য চাইলে তিনি নেই বলে ঘর থেকে আমাদের জানান।

আহত আব্দুল হাই খানের বাবা আশরাফ আলী বলেন, আঃ হাই খান মাদক সেবনে নিষেধ করায় জসিম ও রাকিব তাকে দেখে নেয়ার হুমকি দেয়, এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে। পরের দিন সকালে আব্দুল হাই হাঁটতে বের হলে ওৎপেতে থেকে আব্দুল হাই কে হাতুরি ও লোহার রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দেয় এবং গুরুতর যখম করে। হামলাকারীরা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানানও তিনি।

এলাকাবাসী ও ইউনিয়ন দফাদার জানান রাকিব দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করছে ও বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই করে।

এ বিষয়ে সাংবাদিকরা পুলিশের কাছে জানতে চাইলে ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন বলেন, চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন