ঢাকাMonday , 4 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিআরটিএ পিরোজপুরে গণশুনানি অনুষ্ঠিত

Link Copied!

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পিরোজপুর সার্কেলের উদ্যোগে এক গণশুনানির আয়োজন করা হয়। আজ সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে বিআরটিএ পিরোজপুর কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিএ পিরোজপুরের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোবারক হোসেন এবং সঞ্চালনায় ছিলেন মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ আহমেদ রাজিব, সাধারণ সম্পাদক ফরিদ শেখ, সার্জেন্ট খাইরুল ইসলামসহ পরিবহন মালিক-চালক প্রতিনিধি ও সেবাগ্রহীতা সাধারণ জনগণ।

সভাপতির বক্তব্যে মোবারক হোসেন বলেন, “আপনারা আপনাদের সমস্যাগুলো আমাদের কাছে তুলে ধরবেন, কারণ আমাদের দায়িত্ব হলো সেসব সমস্যা সমাধান করা ও সেবাকে আরও সহজ ও গ্রাহকবান্ধব করা।” তিনি আরও জানান, বিআরটিএ-র আওতায় রেজিস্ট্রেশন, মালিকানা বদলি, ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন ও পরীক্ষা গ্রহণসহ মোটরযান সংক্রান্ত সকল সেবা নিয়মিতভাবে পিরোজপুর অফিস থেকে প্রদান করা হচ্ছে।

গণশুনানিতে অংশগ্রহণকারীরা বিআরটিএ’র বিভিন্ন সেবা নিয়ে তাঁদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন। এতে সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধির আশ্বাস দেন কর্মকর্তারা।

বক্তারা সড়ক নিরাপত্তা ও যানবাহন চলাচলের নিয়ম-কানুন সম্পর্কেও সচেতনতামূলক আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন