ঢাকাWednesday , 6 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল : মঈন খান

Link Copied!

৫ই আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার  নরসিংদীর পলাশে র‌্যালি অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, বিগত ১৬ বছর আওয়ামী দুঃশাসন ও স্বৈরশাসন বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল।দীর্ঘ বছর তাদের এই জুলুম অত্যাচারে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে ৫ আগস্ট ছাত্রজনতার মাধ্যমে। স্বাধীন মুক্তিকামী মানুষদের অন্যায় অত্যাচার, জোর জুলুম, ঘুম, খুন, ধর্ষন, দুর্নীতি, গণতন্ত্র হরনকারী স্বৈরাচার আওয়ামী সরকারের মাধ্যমে নির্যাতিত হয় তখনই ছাত্রজনতার মাধ্যমে ঢাকার রাজপথে নেমে আসে স্বাধীন মুক্তির মানুষরা।

তিনি আরও বলেন আওয়ামী দুঃশাসনের সময় বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়। এই মামলা থেকে রক্ষা পায়নি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ হাজার হাজার নেতাকর্মী।

তিনি আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বর্তমান সময়ে অন্তবর্তী সরকার গণতন্ত্রের জন্য কাজ করছে এবং আমরা তাদেরকে গণতন্ত্র রক্ষার জন্য সহযোগিতা করছি।
ঘোড়াশাল বাইপাস সড়ক থেকে শুরু করে বিজয় র‌্যালিটি নরসিংদী-২ নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  র‌্যালির সভাপতিত্ব করেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার।

এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন চিশতী, প্রচার সম্পাদক হাজী জাহিদ সহ ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

 

নিউজটি শেয়ার করুন