ঢাকাSaturday , 9 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সন্তান বিক্রি, বাবা আটক

Link Copied!

চট্টগ্রামের লোহাগাড়ায় নেশার টাকা যোগাতে জান্নাতুল মাওয়া মিমহা (৩ মাস) নামে একমাত্র কন্যা সন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর বাবা মিরাজ উদ্দীনকে (৩০) আটক করেছে পুলিশ। পরে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করা হয়।

গতকাল শুক্রবার রাত ৯টার সময় উপজেলার সদর ইউনিয়নের আকবর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আটক মিরাজ উদ্দীন সদর ইউনিয়নের আকবর পাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক।

জানা গেছে, গত ২ বছর আগে বান্দরবানের নেক্ষ্যংছড়ির বদ্দানঝিরির আছারতলি এলাকার আসমাউল হোসনার সঙ্গে বিয়ে হয় মিরাজ উদ্দীনের। সেই ঘরে তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়। নেশার টাকা যোগাতে একমাত্র সন্তানটিই বিক্রি করেছিল বাবা। খবর পেয়ে লোহাগাড়া পুলিশ উপজেলার মছদিয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে।

তার স্ত্রী আসমাউল হোসনা বলেন, আমার স্বামী নিয়মিত মাদক সেবন করত। প্রতিবাদ করলে আমাকে মারধর করত।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শিশু বিক্রি হয়েছে খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে মায়ের কাছে হস্তান্তর করা হয়। শিশুটির বাবা মিরাজ উদ্দীনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

নিউজটি শেয়ার করুন