ঢাকাWednesday , 13 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হাজারীবাগে ছাদ থেকে লাফিয়ে পড়ে নারীর মৃত্যু

Link Copied!

রাজধানীর হাজারীবাগের পশ্চিম ধানমন্ডি শংকর এলাকায় ছাদ থেকে লাফিয়ে পড়ে ফারহানা শারমিন (৪১) নারীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ফারজানা শারমিনের বাড়ি রংপুর জেলার বাড়ি কোতোয়ালি থানার কেরানিপাড়া এলাকায়। তার বাবার নাম মৃত মশিউর রহমান ফারুক। বর্তমানে তিনি পশ্চিম ধানমন্ডি শংকর এলাকায় থাকতেন।

হাজারীবাগ থানা উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান জানান, আজ ভোরে হাজারীবাগ থানার পশ্চিম ধানমন্ডির শংকর এলাকার হক গার্মেন্টসের সামনের পাকা রাস্তার উপর থেকে ওই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করি। পরে তারপর উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, পরিবার ও আত্মীয়স্বজনের কাছ থেকে জানা গেছে নিহত ফারহানা শারমিন পেশায় একজন থেরাপিস্ট। ৫ বছর আগে তিনি একজন হিন্দু ছেলেকে বিয়ে করেন। গতকাল স্বামীর সঙ্গে তার মনোমালিন্যের সৃষ্টি হয়। পরে ধানমন্ডির আবাহনী মাঠের পাশে একটি বাসায় বসে সমাধানের চেষ্টা করলেও সেখানে সমাধান হয়নি। পরে ওই নারী তার বাসার ছাদ থেকে ভোরে লাফিয়ে পড়ে মারা যান। ময়নাতদন্তে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন