ঢাকাSaturday , 16 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাবার হাতে ছেলে নিহত

Link Copied!

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে চুনকুটিয়া এলাকা থেকে সৎ পিতার হাতে রাকিব (১৬) নিহত পুত্রের লাশ উদ্ধার করেছে দক্ষিণ থানার পুলিশ।

নিহতের স্বজনদের দাবি রাকিবের সৎ পিতা আজহারুল তাকে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করেছে। নিহত রাকিব সাতক্ষীরা ফিরিঙ্গি থানার গাভা প্রামের খাইরুল সরদারের ছেলে। বর্তমানে মায়ের সাথে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বউবাজার এলাকায় ভাড়া থাকতো। শনিবার বিকেল দক্ষিন কেরানীগঞ্জের চুনকুটিয়া বউবাজার এলাকার মোশারফ মিয়ার বাড়ির একটি তালাবদ্ধ ঘরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছ পুলিশ।

নিহতের মা তফুরা খাতুন জানান, রাকিবের পিতার সাথে সংসার বিচ্ছেদের পর ছেলেকে নিয়ে আজাহারুল নামে এক ব্যক্তির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু সংসারে শান্তি হয়নি,আজহারুলের সাথে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। এ কারণে সে আজাহারুলকে ডিভোর্স দিয়ে ছেলেকে নিয়ে আলাদা বাসায় চলে যায়। এতে আজহারুল ক্ষিপ্ত হয়ে গত দুদিন আগে রান্তাা থেকে ছেলেকে অপহরণ করে নিয়ে গিয়ে তার কাছে মুক্তিপন দাবি করে। মুক্তিপণের টাকা দিতে না পারায় শনিবার সকালে আজহারুল ফোন করে জানায় আমার ছেলের মরদেহ তার ভাড়া বাসার ঘরের মধ্যে রয়েছে। পরে সেখানে গিয়ে দেখি তালাবদ্ধ ঘরের ভেতর আমার ছেলের মরদেহ পড়ে আছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ আকতার হোসেন জানান, ৯৯৯ খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, নিহতের সৎ বাবা তাকে শ্বাসরোধে হত্যা করেছে। ঘাতক আজহারুল পলাতক রয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন