ঢাকাMonday , 18 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

না.গঞ্জে গৃহবধূ রিতু হত্যা মামলায় লুৎফর রহমানের যাবজ্জীবন

Link Copied!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূ নাজমা আক্তার রিতু হত্যা মামলায় লুৎফর রহমান (৩৩)কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত লুৎফর রহমান ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার বীরপাশা গ্রামের জিতু মিয়ার ছেলে। নিহত রিতু একই জেলার সদর উপজেলার পৈরতলা এলাকার আবুল হাসেম মিয়ার মেয়ে।

কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৮ সালের ২২ জুন সিদ্ধিরগঞ্জে গৃহবধূ রিতুকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় আসামি। এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রশিদ বাদী হয়ে রিতুর স্বামী নজরুল ইসলাম ওরফে নাদিমকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

তবে তদন্তে বেরিয়ে আসে ভিন্ন চিত্র। রিতু প্রকৃত স্বামী নজরুল ইসলামের সঙ্গে নয়, দণ্ডিত লুৎফর রহমানকে স্বামী পরিচয় দিয়ে বসবাস করছিলেন। তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত হত্যার দায়ে লুৎফর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। আর প্রকৃত স্বামী নজরুল ইসলামকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন