বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভোট দিবেন রাষ্ট্রের জন্য, গয়েশ্বরের জন্য নয়। আগামী সংসদ নির্বাচনে ধানের শীর্ষে ভোট দিয়ে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি আরো বলেন দলের মনোনীত প্রার্থীই আমার প্রার্থী। দল যদি আমাকে এই আসন থেকে মনোনীত করে তাহলে আমি এই আসনে নির্বাচন করব আর যদি আমাকে না দিয়ে অন্য কাউকে দেয়, আমি তার নির্বাচন করব। কারণ আমি দলের ঊর্ধ্বে নয়।
আজ বুধবার বিকেলে কেরাণীগঞ্জ গার্মেন্টস ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জাতীয় অর্থনীতির সাথে জড়িত কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসা।
এদের সুরক্ষায় কর্তব্যরত পুলিশ বাহিনীদের ঠিকমতো ডিউটি পালন করার অনুরোধ জানান। ব্যবসায়ী এলাকায় কোন মাদক কারবারি, কোন ছিনতাইকারী থাকবে না বলেও জানান। ব্যবসায়ীদের সুবিধার জন্য খুব দ্রæত সিমসন ঘাটটি খুলে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আনোয়ার এর সভাপতিতে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন ঢাকা জেলার বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট রায় চৌধুরী। এ সময় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ঈসা খান, হাজী শওকত হোসেন (সোনামিয়া), হাজী আসাদ খান, ঈমান উল্লাহ মান্তান, মোস্তাক হোসেন মোশারফ মেম্বার প্রমুখ।


