পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে পিআর সিস্টেম নাই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ-২ (লৌহজং -টঙ্গীবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড.আসাদুজ্জামান রিপন।
তিনি এ সময়ে তিনি বলেন এই পিআর সিস্টেম না আছে আমেরিকায় না আছে যুক্তরাজ্যে না আছে কোন ইউরোপিয় কোন দেশে।এমনকি আমাদের পাশ্ববর্তী দেশ যে ভারত ভারতেও কোন পিআর সিস্টেম নাই।
তিনি আরো বলেন আমি বুঝতে পারিনা যে পিআর সিস্টেম ইহুদীরা এত পছন্দ করে,সেই দেশের সিস্টেমটা আমাদের দেশের কিছু মুসলিম রাজনৈতিক দল বুঝে বা না বুঝে কেন তারা করতে চায় আমি বুঝিনা।
শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপি ও অংগ সংগঠন আয়োজিত এক নির্বাচনী পদযাত্রা শেষে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ নির্বাচনী পদযাত্রায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট জাকারিয়া মোল্লা,বিএনপি নেতা মোশাররফ হোসেন নসু, জেলা সেচ্ছাসেবক দলের সহ সভাপতি শেখ সোলাইমান তপু,জেলা সেচ্ছাসেবক দলের সহ-সমাজ কল্যাণ সম্পাদক কাজী আহসান বায়জীদ, উপজেলা বিএনপির সাবেক কোষাদক্ষ ও হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো:কামাল খানসহ, মুন্সীগঞ্জ জেলা বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


