জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অগ্রগামী ভূমিকা রাখা তরুণদের মধ্যে অন্যতম ছিলেন কেরানীগঞ্জের সন্তান সাজ্জাদ আল ইসলাম। বর্তমানে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা দক্ষিণের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাজ্জাদ আল ইসলাম ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS) থেকে এলএলবি (অনার্স) সম্পন্ন করে বর্তমানে ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস করছেন।
ছোটবেলা থেকেই রাজপথের আন্দোলন সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত এই তরুণ ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তার শরীরে এখনো বহু ক্ষতচিহ্ন বহন করছে সে সময়ের ত্যাগ ও সংগ্রামের সাক্ষ্য।
গত ১৫ জুলাই জাতীয় নাগরিক পার্টির (NCP) কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে নাহিদ ইসলাম ও সাজ্জাদ আল ইসলামের আন্দোলনের ছবি শেয়ার করে লেখেন, “গত বছর এই দিনে ঢাকা জেলা দক্ষিণের বর্তমান ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম আহত শিক্ষার্থীদের বর্ণনা ও বক্তব্যের পয়েন্ট নাহিদ ইসলামকে পিছন থেকে বলছিলেন।একপর্যায়ে সাজ্জাদ ফ্রন্ট লাইনে গিয়ে মিডিয়ার সামনে বক্তব্য দেন। সাজ্জাদের অসীম সাহস ও মেধা তাকে দেশের জন্য নির্ভীকভাবে কাজ করতে উদ্বুদ্ধ করেছে।”
কেরানীগঞ্জের মানুষও তাকে তাদের গর্ব বলে মনে করে। এলাকার মানুষের আশা, সাজ্জাদ আল ইসলাম তার রাজনৈতিক মেধা, শ্রম ও সাহসিকতার মাধ্যমে আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।


