ঢাকাSunday , 24 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে জোড়পূর্বক ঘর নির্মাণ

Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের কারণে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
আজ রোববার ভোরে উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা গেছে, মোয়াজ্জেম হোসেন খান ওরফে জিএম ও মাহমুদুল হাসান খান ওরফে বিপিন এর মধ্যে দীর্ঘদিন ধরে ৩.৪৫ একর জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। ওই বিরোধপূর্ণ জমিটি আরএস ও এসএ এবং বিআরএস ফরচায় মোয়াজ্জেম হোসেন খান পৈতৃক সূত্রে ভোগদখল করে আসছিলো।
জমিটি নিয়ে আদালতের ডিক্রী মোয়াজ্জেম হোসেনের পক্ষে থাকার পরও মাহমুদুল হাসান গংরা জোড়পূর্বক মব সৃষ্টি মাধ্যমে ঘর নির্মাণ করে। এনিয়ে ৯৯৯ ফোন দেয় মোয়াজ্জেম হোসেন পরে ঘটনা স্থলে পুলিশ ও যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ বিষয়ে মাহমুদুল হাসান বলেন, এখন কিছু বলা সম্ভব না। আগামী ৪ তারিখে যৌথ বাহিনী ক্যাম্পে ডাকা হয়েছে সে খানেই বলবো। তিনি আরো বলেন, থানা পুলিশ আসার কারণে, ক্ষোভে ঘর নির্মাণ করেছি।

উচাখিলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান বলেন, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে একাধিক শালিস মোয়াজ্জেম হোসেনের কাগজপত্র ও দখল সঠিক থাকায় তার পক্ষে রায় হয়। এবং পূর্বেও আদালতের রায়ে মোয়াজ্জেম হোসেনের সত্য প্রমানিত হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়েদুর রহমান বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে উভয় পক্ষকে শান্ত থেকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আগানোর নির্দেশ দেয়া হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন