ঢাকাSunday , 24 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগামী সপ্তাহে নির্বাচনের তারিখ হয়ে যাবে: আমান

Link Copied!

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অন্যতম উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, আগামী সপ্তাহে নির্বাচনের তারিখ হয়ে যাবে।

অন্তর্র্বতীকালীন সরকার ইতিমধ্যে নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দিয়েছেন। আগামী সংসদ নির্বাচন হবে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন। তাই মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভালবাসা অর্জন করতে হবে। এবং ধানের শীষে ভোট চাইতে হবে।

আর এই নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ। তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর। জিয়াউর রহমান ছিলেন দেশ প্রেমিক, বেগম খালেদা জিয়ার প্রতি ঈর্ষান্বিত হয়ে ফ্যাসিস্ট হাসিনা তাকে ৬ বছর জেল খাটিয়েছে, তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে ১৭ বছর নির্বাসে রেখেছেন।

আগামী ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন।

আজ রোববার বিকেলে শাক্তা ইউনিয়নের হিজলা আইডিয়াল হাই স্কুল এর উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। হিজলা আইডিয়াল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী তাইজুদ্দিন ইসলামের সভাপতিত্ব তিনি নিজ আসন ঢাকা -৩ এর সম্বন্ধে বলেন, বাবু গয়েশ্বর চন্দ্র রায় চারবার এই আসনটি চেয়েছিলেন, মহুম মোস্তফা মহসিন মন্টুও এই আসনটি চেয়েছিলেন। ম্যাডাম বলেছিলেন ঢাকা-৩ আসন ছাড়া বল। ম্যাডাম বারবারই আমাকে দিয়েছেন।

তিনি আরো বলেন, পুরনো পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। আগামীতে বিএনপি সরকার গঠন করলে খোলামোড়া কামরাঙ্গীরচর ব্রিজ নির্মাণ করা হবে। কেরানীগঞ্জে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে। কেরাণীগঞ্জ হবে আধুনিক একটি মডেল টাউন।

বিশেষ অতিথির ব্ক্তবে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, দেশের ক্রান্তিকালে জিয়া পরিবার সব সময় পাশে ছিলো। যখনই দেশ সংকটময় অবস্থায় ছিলো তখনই জিয়া পরিবার এগিয়ে এসেছে।

যারা দিনের ভোট রাতে করতো, তারা এখন দেশের মানুষের জনপ্রিয়তা হারিয়েছে। ভোটের আদায় অধিকার হণন করেছে যারা তারাই ক্ষতায় ঠিকে রাখার জন্য গুম,খুন ও হত্যার রাজনীতি করেছে। তাদের বিচার এই দেশের জনগন দেখবে।

তিনি আরো বলেন আমার বাবা যে ভাবে কেরাণীগঞ্জের মানুষের পাশে ছিলো, আমিও আপনাদের পাশে থেকে জীবন উৎসর্গ করবো।

হিজলা গ্রামের কেন্দ্রীয় শহিদ মিনার উদ্বোধন শেষে অনুষ্ঠিত সমাবেশে অনান্যদের উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, সহ সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, বিএনপির নেতা মো নাজিম,হাজী হুমায়ুন কবির, তারেক ইমাম বাবুল, সাবেক শাক্তা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো সুলতান খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন