ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ইকুরিয়া জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় খাতিজা আক্তার তানিয়া (২০) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ করেন নিহতের দেবর মো. হাসান।
তিনি বলেন আমার ভাবি তানিয়া সুস্থ আবস্থায় গত শুক্রবার হেটে ইকুরিয়া জেনারেল হাসপাতালে আসেন। ডাক্তারের পরামর্শে ভাবিকে পানাহার থেকে দূরে রাখেন। অপারেশন বিকালে হওয়ার কথা থাকলেও ডাক্তার নেই বলে আরো দেড় ঘন্টা লেট করেন। অনভিজ্ঞ ডাক্তার এসে তার ভাবীকে ওটিতে নিয়ে অপারেশন করান।
অনভিজ্ঞ ডাক্তার পারদর্শী না হওয়ায় ওটিতে ভাবীর রক্তনালী কেটে ফেলে। এতে করে রক্তশূন্যতায় ও ধীরে ধীরে ভাবি কাতর হয়ে পড়ে। তার শ্বাসকার্যে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। তার অবস্থা বেদিক দেখে হাসপাতাল লোকজনরা এলোমেলো ভাবে ছোটাছুটি করে।
ইকুরিয়া জেনারেল হাসপাতালের পক্ষ থেকে তাকে তড়িঘড়ি করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করান। সেইখানে তাকে দ্বিতীয়বার অপারেশন করান। রক্তশূন্যতা ও অধিক খিচুনিতে ভাবী রাত ২টার দিকে মারা যান।
এদিকে তথ্য নিয়ে জানা যায় যে, ইকুরিয়া জেনারেল হাসপাতালে হরহামেশাই অনেক লোকই স্বীকার হচ্ছে ভুল চিকিৎসার। এমনকি তাদের এই ভুল চিকিৎসায় মারাও গেছেন অনেকে।
এদিকে ইকুরিয়া জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মো আবু রায়হান জানান ,ওই রোগী কার্ডিয়াক এরেস্টে মারা গেছেন। তার পরিবার তো বিষয়টি মেনে নিয়েছেন। তাদের কোন অভিযোগ নেই।


