ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে তেঘরিয়া ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ সকালে তেঘরিয়া ইউনয়নের বিএনপির সভাপতি মো.খোরশেদ আলম জমিদার এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মো.সিরাজ, তেঘরিয়া ইউনিয়নের বিএপির সাধারণ সম্পাদক হাজী সামিউল্লাহ, সেলিম মোল্লাহ, ঢাকা জেলার কৃষক দলের সভাপতি জুয়েল মোল্লাহ, ঢাকা জেলার ছাত্রদলের সভাপতি পাবেল মোল্লাহ প্রমুখ।
আলোচনা শেষে তারা বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ করেন। খোরশেদ জমিদার জানানন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র্র রায়, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির সভাপতি এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর নির্দেশে তেঘরিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ আমরা স্থানীয় নেতাদের নিয়ে করেছি। আগামী নির্বাচন হবে একটি শান্তিপূন্য ও গ্রহন যোগ্য নির্বাচন। তাই জনগনের ভোট ও ভালবাসা পাওয়ার জন্য আমরা জনগনের মূখি হয়েছি।


