ঢাকার কেরানীগঞ্জে ভারতীয় পণ্য বোঝাই ট্রাকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হচ্ছে সাইদুর রহমান (৪০),মো. রাসেল হাওলাদার(৩২),মো. জীবন (১৯)।
কেরানীগঞ্জ মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল হক ডাবলুর নেতৃত্বে একদল পুলিশ আজ সকাল সাড়ে সাতটায় জিনজিরা ইউনিয়নের মনু ব্যাপারীর ঢালে অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিক ও ব্লেড ভর্তি একটি ট্রাকসহ সাইদুর রহমান, রাসেল হাওলাদার ও মোঃ জীবনকে আটক করা হয়।
ট্রাক থেকে জব্দ করা ভারতীয় কসমেটিক ও ব্লেডের আনুমানিক বর্তমান বাজার মূল্য প্রায় ৭৫ লক্ষ ৩৬ হাজার টাকা। জব্দকৃত ট্রাকের নম্বর ঢাকা মেট্রো ট-১৪-৩০২৯। আটদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।


