নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি।
সোমবার (০১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে নেতাকর্মীরা। শোভাযাত্রা প্রধান সড়ক ধরে সুপার মার্কেট সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ে সামনে এসে শেষ হয়।
এর আগে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন, ক্যাপ, টিশার্ট পরে বাদ্যযন্ত্র বাজিয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা শহরের বিএনপি কার্যালয়ের সামনে এসে জড়ো হয়।
এতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, সদস্য সচিব ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ্, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মমিন আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র একেএম ইরাদত মানু।


