ঢাকার কেরানীগঞ্জের মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের হিজলা এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশী রিভারবলসহ পলাশ গাজী (৩০) ও সাব্বির (২২) কে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে, কেরাণীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নস্থ হিজলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর পলাশ গাজী ও সাব্বির নামে দুজন একটি ব্যাটারী চালিতা অটোরিক্সার যোগে ঘোড়াফেড়া করে। এসময় তাদের অভিযান চালিয়ে একটি বিদেশী রিভারবল উদ্ধার করা হয়। কেরাণীগঞ্জ মডেল থানার ইনচাজ মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান,
আসামীদের কাছ থেকে একটি বিদেশী রিভারাবলসহ একটি ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার করে তাদের বিরুদ্ধে একটি অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়।


