ঢাকাThursday , 18 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মৃত্যুপুরী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

Link Copied!

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আবারও বাসচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে এই মহাসড়কে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মহাসড়কে পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত মহিলার পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশে শহরমুখি মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এ সময় পথচারী নারী চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘দুর্ঘটনায় একজন নারী নিহত ও তিনজন আহত হয়েছেন। গাড়িটি হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এর আগে, গত সোমবার চন্দনাইশে বাস সিএনজি সংঘর্ষে বউ-শাশুড়িসহ তিনজনের মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার মহাসড়কের লোহাগাড়া চুনতি এলাকায় বাসচাপায় এক যুবকের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন