ঢাকাThursday , 18 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালের পানিতে পড়ে শিশুর মৃত্যু

Link Copied!

বরিশালের বানারীপাড়ায় আফিফা নামের দেড় বছরের এক শিশু খালের পানিতে পড়ে মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ি আবাসনে এ ঘটনা ঘটে।
শিশু আফিফা বানারীপাড়া বন্দর বাজারের ঢাকাইযা মুদি দোকানের কর্মচারি ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভাড়াটিয়া মো. অহিদের মেয়ে।
জানা গেছে, আফিফা তার মায়ের সঙ্গে উপজেলার খেজুরবাড়ি আবাসনে খালার বাড়িতে বেড়াতে গিয়ে আজ সকাল ৮ টার দিকে আবাসন সংলগ্ন খালের পাড়ে বাঁধানো ঘাটলায় খেলছিল।
এক পর্যায়ে সবার অগোচরে সে খেলার ছলে খালের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে খাল থেকে স্বজনরা উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে আফিফাকে হারিয়ে তার মা-বাবা পাগলপ্রায়। পরিবারে বইছে শোকের মাতম। পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
আজ বাদ আসর খেজুরবাড়ি আবাসন মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে সেখানে কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন