ঢাকাFriday , 19 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিসমিল্লাহ্ এন এম জুলফিকার ফাউন্ডেশনের শাড়ি বিতরণ

Link Copied!

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মৌলবি বাজার জেলার শ্রীমঙ্গল থানায় হিন্দু সম্প্রদায়ের চা বাগান শ্রমিকদের মধ্যে বিসমিল্লাহ্ এন এম জুলফিকার ফাউন্ডেশনের মাধ্যমে শাড়ি কাপড় বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টার সময় শ্রীমঙ্গল থানায় মাইজদিহি চা বাগান শ্রমিকদের মধ্যে এ শাড়ি কাপর বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান শিক্ষানবিশ আইনজীবী নাদিরা আক্তার নিরা এর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোক্তার হোসেন এর সঞ্চালনায়এসময় প্রধান অতিথি ছিলেন, শ্রীমঙ্গল থানার অফিসার্স ইনচার্জ ট্যুরিস্ট পুলিশ মো. কামরুল হাসান চৌধুরী। বিসমিল্লাহ্ এন এম জুলফিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান নাদিরা আক্তার বলেন, কিছুদিন পূর্বে পারিবারিক ভাবে আমরা এখানে ঘুরতে এসে ছিলাম। এখানে এসে অসহায় নারী চা-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে পূজা উপলক্ষে তাদের কেউ সহযোগিতা করে না।

তাদের কথা শুনে আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তাদের পূজা উপলক্ষে নতুন কাপড় উপহার দেবো। তাই তাদের দেওয়া প্রতিশ্রুতি হিসেবে আজ শাড়ি কাপড় নিয়ে তাদের কাছে ছুটে এসেছি। তাদের মুখের হাসি দেখে আমি খুব আনন্দিত। আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের ভালো কাজগুলো এভাবে যেন করতে পারি।

নিউজটি শেয়ার করুন