:: শামীম আহম্মেদ, কেরাণীগঞ্জ ::
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শতভাগ পাশ করিয়ে বাবার স্বপ্ন পূরণ করতেন শেখ হাসিনা। বিশ্বকে ধোঁকা দিয়ে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল। হাসিনা যে কাজটি করেছে, আমরা সেই কাজটি করবো না। এটাই আমাদের শিক্ষা। আমরা শতভাগ পাশ দোখিয়ে জাতির সাথে বেঈমানী করবো না। সঠিক ভাবে পড়াশুনা করে ছেলে মেয়েরা পাশ করবে এটাই আমাদে প্রত্যাশা।
মঙ্গলবার বিকেলে দক্ষিণ কেরাণীগঞ্জে চুনকুটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গনে ঢাকা-০৩ আসনে অস্তর্ভুক্ত সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সকল সম্মানিত শিক্ষক-শিক্ষিকাসহ প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত সদস্যদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
তিনি আরো বলেন, কেরাণীগঞ্জের দিকে জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া, খালেদা জিয়ার থেকে তারেক রহমানের সুদৃষ্টি আছে। আগামিতে বিএনপি সরকার গঠন করিলে কেরাণীগঞ্জকে পরিকল্পিত নগর করা হবে। ফায়ার ব্রিগেডের রাস্তা, মানুষের চিরবিদায়ের রাস্তা রেখেই বাড়িঘর তৈরি করা হবে। তিনি আরো বলেন, আমরা যখন স্কুলগামী ছাত্র ছিলাম, তখন আম গাছ তলায় লেখাপড়া করিলেও আন্তরিকতা ছিলো অনেক বড়। আমি শিক্ষা জীবনেও শিক্ষকের নির্দেশক্রমে সহপাঠীদের শিক্ষা নিয়ে আলোচনা করতাম। তিনি আরো বলেন, অনেক মুক্তিযোদ্ধা না খেয়ে মরে। যারা মুক্তিযুদ্ধের গল্প শুনে মুক্তি যোদ্ধের সার্টিফিকেট পেয়েছে। তারা বেশিরভাগই মুক্তি যোদ্ধা না। জীবনে একটা তিলের টোকাও পাইনি, কিন্তু রাজনৈতিক করতে গিয়ে বারবার রক্ত দিয়েছি। আমার রক্তের বিনিময় দেশে ভাল কিছু হলে, তবে হোক।অনুষ্ঠানটির সভাপতিত্ব করে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরাণীগঞ্জ
উপজেলা দক্ষিণ শাখার বিএনপির সভাপতি এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী তার বক্তব্যে বলেন, শিক্ষকরা হচ্ছে জাতির মেরুদন্ড। দেশের মূল চালিকাশক্তি। আপনাদের নিলস পরিশ্রমে জাতী পায় সঠিক নাগরিক। আপনাদের জ্ঞান, অভিজ্ঞতা, মেধা,দিয়ে ছাত্রদের তৈরি করেন ভবিষ্যতের করিগর। বিএনপি বিশ্বাস করে শিক্ষকদের সম্মান ও মর্যদা দিলে দেশে সুনাগরিক হবে। আগামীতে বিএনপি ক্ষমতা এলে দেশের শিক্ষকদের দেওয়া হবে নানান রকমের সুবিধা। বিএনপি সব সময়ে সকল ধর্মের মানুষের নিরাপত্তা দিতে পছন্দ করে। তারেক রহমান শিক্ষানুরাগী। আগামীতে শিক্ষকদের নিয়ে তারেক রহমানের বিশেষ দৃষ্টি রয়েছে।
কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় মত বিনিময় সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন, কেরাণীগঞ্জ আমবাগিচা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এটি. এম বজলুর রশিদ, চুনকুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা আক্তার, জাজিরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু বকর, শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নফরুল ইসলাম খান আউয়াল ও প্রান শিক্ষক গোলাম হোসেন সোহেল, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমূখ।
এসময় উপস্থিত শিক্ষকরা ইভটিজিং, বাল্যবিবাহ, বিদ্যালয়ের মাঠে বৃষ্টি পানির জমাট, বিদ্যালয়ের পাশে কল-কারখানা দূরকরণসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রধান অতিথি বাবু গয়েশ্বর চন্দ্র রায় তার বক্তব্যে শিক্ষকদের সব সমস্যা সমধানের প্রতিশ্রæতি প্রদান করেন।


