ঢাকাFriday , 26 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. কর্পোরেট
  7. ক্রীড়াঙ্গন
  8. গণমাধ্যম
  9. জবস
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. ফিচার
  14. বাংলাদেশ
  15. বিজ্ঞান-প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Link Copied!

জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, উভয়কক্ষে  পদ্ধতিতে নির্বাচন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, গণহত্যার বিচার এবং জাতীয় পাটিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণসহ ৫ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের জামায়াতে ইসলামী।

আজ শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা জামায়াতে ইসলামীর উদ্দ্যোগে বিক্ষোভ মিছিলটি লৌহজংয়ের মালির অংক বাজার থেকে বেড় হয়ে উপজেলার গুরুত্বপূর্ন সড়ক পদিক্ষন করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

লৌহজং উপজেলা জামায়াতের আমির মো:জামাল উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ -২ আসনের-(লৌহজং-টঙ্গীবাড়ী) জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী সাবেক জেলা আমির অধ্যাপক এবিএম ফজলুল করিম।

এ সময়ে অন্যানদের মধ্যে উপস্থিথ ছিলেন লৌহজং উপজেলা শাখার সেক্রেটারী প্রভাশক আমিনুল ইসলাম, পদ্মা সেতু উত্তর থানার আমির মুফতি আনোয়ার হোসাইনসহ জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন