শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকার কেরাণীগঞ্জ দক্ষিণ থানাধীন রাজেন্দ্রপুর দূর্গা মন্দির ও কেরাণীগঞ্জ মডেল থানাধীন ব্রাহ্মণ কিত্তার পূজা মন্ডপ আজ পরিদর্শন করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম) ও তার সহধর্মিনী। তার আগমনে হিন্দু ধর্মাবলম্বীরা পূজা মন্ডপের রাস্তার দুপাশে সারিবদ্ধ ভাবে দাড়িয়ে পুষ্পের পাপড়ি ছিটিয়ে তাকে বরণ করে নেন। ডাক ঢোল বাজিয়ে তার হাতে ফুলের তোড়া তুলে দেন মডেল থানা পূজা কমিটির সভাপতি নিপেন বর্মন।
এসময় উপস্থিত সাংবাদিকদের পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, সারা দেশে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে দুর্গা উৎসব। পুলিশ প্রশাসন অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করে যাচ্ছে । কথায়ও কোন অপ্রিতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আমরা অ্যাপসের ব্যবস্থা করেছি। এর মাধ্যমে আমরা দ্রুত খবর পেয়ে যাবো। একাধিক বার পূজা মন্ডপের কমিটিরদের সাথে মত বিনিময় করেছি। মন্ডপে মন্ডপে জরুরি ফোন নান্বার পৌঁছে দিয়েছি। আশা করছি শাস্তি পূর্ণ ভাবে আপনারা দূর্গা পূজার উৎসব সম্পূর্ণ করতে পারবেন। তিনি আরো বলেন, এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান সবাই আমরা একত্রে বাস করি। সবাই আমরা ভাই ভাই।
পরিশেষে তিনি উপস্থিত সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
এসময় উপস্থিত ছিলেন ক্রাইম এ্যান্ড অপরাধ দক্ষিনের ঢাকা জেলার অতিঃ পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, কেরানীগঞ্জ সার্কেল অতিঃ পুলিশ সুপার,মো. জাহাঙ্গীর আলম, কেরাণীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলু,টি আই প্রশাসন দক্ষিণ শহিদুল আলম,ওসি ডিবি দক্ষিণ সাইদুল ইসেলাম প্রমুখ।


