শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উৎসবের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সুনামগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের ডিআইজি মো.মুশফেউর রহমান
আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জে শহরে বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন ও কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিরাপত্তার বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) জাকির হোসাইন। সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম। ( ওসি তদন্ত) আরিফ উল্লাহ। টিআই ( প্রশাসন ও অপারেশন ) মোহাম্মদ হানিফ মিয়া। সুনামগঞ্জ ডিবি (ওসি) আহমদ উল্লাহ ভূইয়া। সহ আরও অনেক পুলিশ সদস্যরা।
এসময় ডিআইজি মো: মুশফেউর রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের উৎসব ভাগাভাগির জন্য যাতে সুন্দরভাবে সম্পূর্ণ হয় বাংলাদেশ পুলিশ সার্বক্ষণিক ভাবে নিরাপত্তায় সব রকম প্রচেষ্টায় অব্যাহত রয়েছে । এবং বিসর্জনের শেষ পর্যন্ত যাতে কোন ধরনের আপত্তিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে পুলিশ সর্বোচ্চ ভূমিকা পালন করে থাকবে।


